চেয়ে দেখো চারিদিকে আজ বসেছে রঙীন মেলা
ইস্তাহারের রঙে রঙ্গে ছেয়ে গেছে -
পুরনো ধূসর বালুকাবেলা।
চোখ ধাঁধানো ঝলমলে আলোয় সাজানো সব দোকান,
মাল্টিপ্লেক্স আর তার পাশে পাশে রসনা তৃপ্তির রেস্টুরেন্ট।
প্রাণ হারিয়ে কোথা থেকে ফের ফিরে পেয়েছে সকলে যেন প্রাণ।
ভ্রান্ত গর্বে গলা ফাটিয়ে দোকানীরা ঘোষণা করছে নিরন্তর
অভ্রান্ত নিজেদের মালের গুণগত মান।
ব্যাঙ্ক আর ইন্সুরেন্স কোম্পানির মাইনে করা বিক্রেতারা
প্রাণপণ চেষ্টা করে বোঝাচ্ছে সবচেয়ে লাভজনক তাদের স্কিমটাই ।
তাদের সঙ্গে জুটেছে শেয়ার বাজারের দালাল।
লাভ ক্ষতির হিসাবে হিসাবে পটু হয়ে গেছে মাথা
বোধহয় হয়ে গেছে মগজ ধোলাই।
আলো আঁধারি তে দিবারাত্র লাভ ক্ষতির অঙ্ক কষছে -
অন্য কাজের সময় কই ? অন্য ব্যাগার কাজে মস্তিস্ক দিচ্ছে জবাব।
অধ্যাপক মার্কামারা কয়েকজন বলাবলি করছে
'পয়সা তো দালালী তে। '
মনটা তো বাজারের পানে ,
কোনখানে আছে সবচেয়ে লাভজনক
স্বপ্নময় উপকরণ।
পঞ্চেন্দ্রিয় খুঁজে বেড়ায় তৃপ্তির উপকরণ -
বাজারীরা খোঁজে আকর্ষণী উদাহরণ।
অরাজক বাজারে বড় ছোট মাঝারি
হয়ে গেছে সকলের মনগুলো বাজারী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন